- Pick up from our Jamuna/Bashundhara Shop
To pick up today
Free
To pick up today
Free
Payment Methods:
Supe fresh & authentic, with charger
Motorola RAZR V3 — ২০০৪ সালে বাজারে আসা Motorola-র অন্যতম আইকনিক ও জনপ্রিয় একটি ফ্লিপ ফোন।
এর মাত্র ১৩.৯ মিমি স্লিম ডিজাইন, প্রিমিয়াম অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম বডি এবং মেটালিক কীপ্যাড সে সময় মোবাইল ফোনের ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছিল।
এতে রয়েছে ২.২ ইঞ্চির TFT কালার ডিসপ্লে (১৭৬×২২০ পিক্সেল), বাইরে ৯৬×৮০ পিক্সেলের সেকেন্ডারি কালার ডিসপ্লে, ০.৩ মেগাপিক্সেলের VGA ক্যামেরা, Bluetooth 1.2, GPRS Class 10, Mini-USB কানেক্টিভিটি এবং ২৪-চ্যানেলের পলিফোনিক রিংটোন।
ফোনটিতে ৫.৫MB ইন্টারনাল মেমোরি, Java MIDP 2.0, MPEG-4 ভিডিও প্লেব্যাক ও বিল্ট-ইন স্পিকারফোন রয়েছে।
৬৮০mAh ব্যাটারির এই ফোনটির ওজন মাত্র ৯৫ গ্রাম এবং এটি Quad-band GSM 850/900/1800/1900 নেটওয়ার্ক সমর্থন করে।
কোনো মেমোরি কার্ড স্লট নেই।
এক কথায়, Motorola RAZR V3 শুধু একটি ফোন নয়, মোবাইল ফোনের ইতিহাসে স্টাইল ও আভিজাত্যের একটি কিংবদন্তি।
বাংলাদেশে অসাধু চক্র নকল এবং কপি কেসিং কপি চার্জার বক্স চায়নায় তৈরী নানান ভিন্টেজ মডেলের ফোন এনে দেখলাম টুকটাক চুপেচাপে সেলও করছে।
এগুলা জাস্ট আমাদের ভিন্টেজ পোস্ট দেখে নতুন বাট*পারী কৌশল বের করেছে মানুষের আবেগ নিয়ে খেলার।
অথচ যারা সেল করছে বা সেল করা শুরু করেছে তাদের দৌড়ঝাঁপ দেখবেন ২-৪ মাস যাবত শুরু হয়েছে, যেখাবে আমাদের ভিনটেজ মিউজিয়ামের ফটো ভিডিও পাবেন পেইজের ভিডিও সেকশনে করোনারও আগে থেকে।
দয়া করে সাবধান থাকবেন।
কপিগুলো কেনা না কেনা সমানই।
কিনে সাজিয়ে রাখবেন।
কারন আগের সেই আমলের জেনুইন বিল্ড না পেলে তো অথেনটিক স্বাদ পাবার প্রশ্নই আসেনা।
একবার ঠান্ডা মাথায় বুঝতে হবে।
আমাদের মিউজিয়ামে রাখা ইউনিটগুলোর নাটও খোলা হয়নি।
কেসিংটা পর্যন্ত সেইই আমলেরই তৈরী পিওর জিনিস।
কল করে কথা বলা বা এটার মাইক্রোফোনে ওপাশে কথা ট্রান্সফারের কোয়ালিটিটা পর্যন্ত ১০০% এ্যকুরেট ও সেরা নস্টালজিক ফিল ![]()
No account yet?
Create an Account